সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ফের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে টার্মিনালটিতে আগুন ধরে যায়। রোববার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনের জোটের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হানে। এর ফলে সেখানে আগুনের সূত্রপাত হয়।
এর আগে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছিল, হুথিদের হামলায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন।
এদিকে ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধবিমান তাইজ শহরের আশপাশে হুথিদের অবস্থান, যোদ্ধাদের কয়েকটি দল এবং তাদের যানবাহন লক্ষ্য করে হামলা চালিয়েছে।