গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে আব্দুজ জাহের এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. ইউনূস গাজীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) রাতে দলের সভাপতি মো. নুরুল হক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে মোহাম্মদ সোহেল রানাকে। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ মনির হোসাইন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজিব হোসেন এবং দপ্তর সম্পাদক হিসেবে মো. মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।