গাজীপুরের ডেগেরচালা এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হিরণ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, দুপুর ২টা ৪৪ মিনিটের দিকে ফকির মার্কেটে অবস্থিত আটতলা ‘ম্যাট্রিক্স গার্মেন্টস’ ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
সারাদেশ
গাজীপুরের ডেগেরচালায় পোশাক কারখানায় আগুন
গাজীপুরের ডেগেরচালা এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।