রবিবার, 22 নভেম্বর 2026
সকল বিভাগ

খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

রাজধানীর খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা মো. ইমামুল হোসেন বাপ্পীর (৩১) বিরুদ্ধে মামলা হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা মো. ইমামুল হোসেন বাপ্পীর (৩১) বিরুদ্ধে মামলা হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

শিশুটির বাবা শুক্রবার খিলক্ষেত থানায় মামলাটি করেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ সোহরাব আল হোসাইন।

অভিযুক্ত বাপ্পী খিলক্ষেত থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। শিশুটির পরিবার যে বাসায় থাকে, তার পাশের বাসায় থাকেন তিনি।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৮ নভেম্বর শিশুটির বাবা-মা বাসায় ছিলেন না। এ সময় বাপ্পী শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে বাসায় ফিরে মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পান তার বাবা-মা। এরপর চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) শনিবার সন্ধ্যায় বলেন, আসামিকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাঁর অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

খিলক্ষেত থানার ওসি সোহরাব আল হোসাইন বলেন, “তাকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি।”