রাজধানীর খিলক্ষেতে নিজের ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টির আয়োজন এবং সেখানে পুলিশের অভিযানে মাদক উদ্ধারের ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছেন অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির। ওই অভিযানে নারীসহ ৮৪ জনকে আটক করা হয়েছিল।
শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ ঘটনায় পুলিশ সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে এবং জনসম্মুখে পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ কারণে তাঁর বিরুদ্ধে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে খিলক্ষেতের ওই বাড়িতে পুলিশের অভিযানের পর আব্দুল্লাহ আল জহিরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল।