পুলিশের ৭৮ জন পরিদর্শককে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। তাঁদের বিসিএস (পুলিশ) ক্যাডারের এএসপি হিসেবে পদোন্নতি দিয়ে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি পুলিশ সদর দপ্তরে ন্যস্ত করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।