জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের অংশ নেওয়ার একটি ছবি প্রকাশ করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে হোয়াইট হাউসের সৌজন্যে ছবিটি প্রকাশ করা হয়। ছবিতে ডোনাল্ড ট্রাম্পকে মাঝখানে রেখে তাঁর দুই পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর রাতে এ নৈশভোজের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান অংশ নেন।
জাতীয়
ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রীর ছবি প্রকাশ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের অংশ নেওয়ার একটি ছবি প্রকাশ করা হয়েছে।