ফেনীর সোনাগাজীতে পূর্ববিরোধের জেরে কুপিয়ে এক ছাত্রদলকর্মীর হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় সাফায়াত (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাদামতলি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ছাত্রদলকর্মীর নাম মো. আসিফ (২২)। তিনি সোনাপুর বাদামতলি এলাকার স্বপনের ছেলে।
পুলিশ, দলীয় সূত্র ও স্থানীয়রা জানান, আমিরাবাদ ইউনিয়নের মিঝি বাড়ির সেলিমদের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলকর্মী মো. আসিফের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে সেলিম ও মুন্সির নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবদল কর্মী আসিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহত আসিফকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে ফেনীতে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাদীর দেওয়া তথ্যের ভিত্তিতে সাফায়াত নামে একজনকে আটক করা হয়েছে।
সারাদেশ
ফেনীতে ছাত্রদলকর্মীর হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করল প্রতিপক্ষরা
ফেনীর সোনাগাজীতে পূর্ববিরোধের জেরে কুপিয়ে এক ছাত্রদলকর্মীর হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় সাফায়াত (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।