শনিবার, 31 অক্টোবর 2026
সকল বিভাগ

পাবনায় বজ্রপাতে ছয়জন নিহত, আহত দুজন

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার বিকেলে সোনাপাতিল বিলে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি

পাবনায় বজ্রপাতে ছয়জন নিহত, আহত দুজন
ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার বিকেলে সোনাপাতিল বিলে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, শুক্রবার বিকেলে কয়েকজন স্থানীয় বাসিন্দা সোনাপাতিল বিলে মাছ ধরা ও কৃষিকাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তাঁরা একটি পলিথিনের তৈরি ঘরে আশ্রয় নেন। এর কিছুক্ষণ পর ওই ঘরে বজ্রপাত হলে ছয়জনের মৃত্যু হয়। আহত হন আরও কয়েকজন।

স্থানীয় লোকজন আহত পাঁচজনকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশের একজন উপপরিদর্শককে পাঠানো হয়েছে। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য পরে জানা যাবে।