মঙ্গলবার, 17 নভেম্বর 2026
সকল বিভাগ

চার মাসে ১ হাজার ১৪৬ কোটি ডলার রেমিট্যান্স, সবচেয়ে বেশি এসেছে সৌদি আরব থেকে

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বৈধ ও ব্যাংকিং চ্যানেলে দেশে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এ সময়ে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে সৌদি আরব থেকে।

চার মাসে ১ হাজার ১৪৬ কোটি ডলার রেমিট্যান্স, সবচেয়ে বেশি এসেছে সৌদি আরব থেকে
ছবি: সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বৈধ ও ব্যাংকিং চ্যানেলে দেশে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এ সময়ে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে সৌদি আরব থেকে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা দেশে ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন। রেমিট্যান্স পাঠানোর শীর্ষ ১০ দেশের তালিকায় সৌদি আরবের পর রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার। তৃতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার।

অন্য দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার, মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার, ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার, কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার, ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ, সিঙ্গাপুর থেকে ৫৫ কোটি ৪ লাখ ৯০ হাজার এবং কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

মাসভিত্তিক হিসাব অনুযায়ী, সর্বশেষ অক্টোবর মাসে দেশে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে সেপ্টেম্বরে এসেছে ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার।

অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে যথাক্রমে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার এবং ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।