বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026
সকল বিভাগ

মক্তবে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ইউনিয়ন জামায়াত আমিরের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের নান্দাইলে আট বছরের এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

মক্তবে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ইউনিয়ন জামায়াত আমিরের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের নান্দাইলে আট বছরের এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
‎
‎অভিযুক্ত বেলায়েত হোসেন বেলাল শেরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির। তিনি ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় সংগ্রামখেলী কোনপাড়া বায়তুল আতিক জামে মসজিদ কেন্দ্রের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
‎
‎বৃহস্পতিবার পুলিশ মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বুধবার রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দেন।
‎
‎মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে সংগ্রামখেলী কোনপাড়া বায়তুল আতিক জামে মসজিদে মক্তবের পড়া শেষ হওয়ার পর শিশুটিকে একা পেয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে শিক্ষক বেলায়েত হোসেন বেলালের বিরুদ্ধে। পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।
‎
‎ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত জামায়াত নেতা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
‎
‎নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার বাবা মামলা করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।