মঙ্গলবার, 17 নভেম্বর 2026
সকল বিভাগ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে ‘অনানুষ্ঠানিক আলোচনায়’ অংশ নিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস। বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করা পিটার হাস সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে ‘অনানুষ্ঠানিক আলোচনায়’ অংশ নিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস। বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করা পিটার হাস সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁদের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। পরে পূর্বাচলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন হুমায়ুন কবির।

সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “উনি বেসরকারি কর্মকর্তা হিসেবে চাকরি করেন। তো এখানে আসছিলেন। মানে, ইনফরমাল মিটিং, আমাদের ইনফরমাল ডিসকাশন, কথাবার্তা। মানে, বাংলাদেশের প্রাইভেট সেক্টর নিয়ে আলাপ হয়েছে।”

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনার মধ্যে ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন পিটার হাস। বিএনপিসহ বিরোধী দলগুলোর বর্জনের মধ্যে ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত ওই নির্বাচনের আগে ও পরে তাঁর বিভিন্ন তৎপরতা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছিল।

কূটনৈতিক পেশা থেকে অবসরের এক বছর পর ২০২৫ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে যোগ দেন তিনি।

বাংলাদেশে ব্যবসা থাকায় মাঝেমধ্যে পিটার হাস এ দেশে আসেন। সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানিগুলোকে যুক্ত করার যে উদ্যোগ সরকার নিয়েছে, সেখানে এক্সিলারেট এনার্জিকেও সম্ভাব্য প্রতিযোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে।