সোমবার, 12 অক্টোবর 2026
সকল বিভাগ

২৫ মার্চে দেশব্যাপী ১ মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি ঘোষণা

একাত্তরের ভয়াল ২৫ মার্চের গণহত্যার স্মৃতিকে ধারণ করতে সারা দেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

২৫ মার্চে দেশব্যাপী ১ মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি ঘোষণা

একাত্তরের ভয়াল ২৫ মার্চের গণহত্যার স্মৃতিকে ধারণ করতে সারা দেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এই কর্মসূচি কার্যকর থাকবে। তবে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই), জরুরি সেবা এবং দেশে অবস্থিত বিদেশি মিশনগুলো এ কর্মসূচির বাইরে থাকবে।

বাংলাদেশে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালের এই দিনে ২৫ মার্চ গণহত্যা-এ পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়, যা দেশের ইতিহাসে গভীর বেদনাময় অধ্যায় হিসেবে চিহ্নিত।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, দিবসটির মর্যাদা রক্ষার্থে ওই রাতে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি কোনো ভবনে আলোকসজ্জা করা যাবে না।

এর আগে ৮ মার্চ এক প্রস্তুতি সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষেও দেশজুড়ে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতীকী এই অন্ধকার কর্মসূচির মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং সেই বিভীষিকাময় রাতের স্মৃতি ধারণ করে জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরা হবে।