বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক প্রচার ও প্রসার কার্যক্রমে নতুন গতি সঞ্চারের উদ্দেশ্যে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম বা এনসিএফ নামে একটি নতুন প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। নবগঠিত এই ফোরামের নির্বাহী কমিটিতে চেয়ারম্যান হিসেবে নাসিফ ওয়াহিদ এবং মহাসচিব পদে কে এম হারুন অর রশিদ মনোনীত হয়েছেন।
গতকাল রোববার বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এই নতুন কমিটির অনুমোদন প্রদান করেন। আজ সোমবার সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে নবগঠিত নেতৃত্বকে আগামী এক মাস বা ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে ফোরামের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ ও নির্বাহী কমিটির সব সদস্যকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
ন্যাশনালিস্ট সাইবার ফোরামের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ ছাড়া সংগঠনটির উপদেষ্টা হিসেবে যুক্ত রয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
ফোরামের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটিতে স্থান পেয়েছেন মেজর (অব.) গনি উল আযম, রেজওয়ানুল হক শোভন, নাসিফ ওয়াহিদ, কে এম হারুন অর রশিদ, আবদুস সালাম ফাহিম, ডা. মঞ্জুরুল ইসলাম, হাসান মাহবুব, ডা. সৈয়দ এ এ শাফী, ইঞ্জিনিয়ার সুজাউর রহমান, এম এন অনিক, কাওসার মাহমুদ, জাকারিয়া আলম আপেল, ফয়েজ বিন আকরাম, ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, মো. নূর নবী পাশা সবুজ, সোনিয়া আক্তার স্মৃতি, দেওয়ান আলফাজ উদ্দিন, রবিউল আউয়াল তালুকদার, মিয়াঁ মোহাম্মদ রাজিবুল ইসলাম, মাহমুদুল ইসলাম মাহতাব, আশিকুল ইসলাম, আলহাজ্ব আবুল কালাম মুন্না এবং ওয়াসি উদ্দিন আহমেদ চৌধুরী।
অন্যদিকে, নির্বাহী কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আলফাজ দেওয়ান এবং ভাইস চেয়ারম্যান হিসেবে মো. নূর নবী পাশা সবুজ, হাসান মাহবুব, সোনিয়া আক্তার স্মৃতি ও মহিউদ্দীন আহমেদ (সৈকত) দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ইঞ্জিনিয়ার সুজাউর রহমান এবং যুগ্ম মহাসচিব পদে মালত আবুল কালাম মুন্না ও মোহাম্মদ আশরাফুল ইসলাম চিশতী মনোনীত হয়েছেন।
নির্বাহী কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মার্চেন্ট মেরিনার মিয়াঁ মোহাম্মদ রাজিবুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাজিব, প্রচার সম্পাদক হিসেবে ফয়েজ বিন আকরাম এবং কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার নুরুজ্জামান উজ্জ্বল। এর পাশাপাশি সাংগঠনিক সম্পাদক হিসেবে আরও দায়িত্ব পেয়েছেন মশিয়ার রহমান ও হামীম আহমেদ এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে ঢাকা বিভাগে কৃষিবিদ ফয়সাল হোসেন রাজীব, চট্টগ্রাম বিভাগে বাহাউদ্দীন ফারুক মুন্না, ময়মনসিংহ বিভাগে ডা. ইফতেখার হায়দার (অনি), রাজশাহী বিভাগে খালদুন বিন শহীদ এবং খুলনা বিভাগে জোয়ার্দার মো. আবু হানিফ মনোনীত হয়েছেন।