শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সগুলোর সমন্বয়ে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ শীর্ষক মহড়ার চূড়ান্ত পর্ব পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী।

তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী
সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া সরেজমিনে প্রত্যক্ষ করার উদ্দেশ্যে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি দ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে রাজধানী ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তিনি স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন।

স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সগুলোর সমন্বয়ে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ শীর্ষক মহড়ার চূড়ান্ত পর্ব পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী।

ব্যতিক্রমী ও বিশেষ এই সামরিক অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর বিশেষায়িত ইউনিট সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্টের সদস্যরা অংশগ্রহণ করছেন।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, মহড়া পরিদর্শন কার্যক্রম সমাপ্ত হওয়ার পর আজ বিকেলেই হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।