বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

আজ উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান

প্রায় দুই দশক পর উত্তরবঙ্গের রাজনীতিতে বড়সড় উপস্থিতি জানাতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে তার নির্বাচনী জনসভাকে ঘিরে তিন জেলার নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

আজ উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান

প্রায় দুই দশক পর উত্তরবঙ্গের রাজনীতিতে বড়সড় উপস্থিতি জানাতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে তার নির্বাচনী জনসভাকে ঘিরে তিন জেলার নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

দলীয় সূত্র জানায়, শনিবার (০৬ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও বড় মাঠ, দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠ এবং নীলফামারী পৌর মাঠে পৃথক জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। সফরকালে দিনাজপুরে তিনি তার নানা-নানির কবর জিয়ারত করতে পারেন বলেও জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা তার এই সফরকে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা কাটিয়ে ওঠার সম্ভাব্য সুযোগ হিসেবে দেখছেন। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, বিশ্ববিদ্যালয় স্থাপন এবং স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে তার কাছ থেকে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রত্যাশা করছেন উত্তরাঞ্চলের মানুষ।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকায় পূর্বঘোষিত সমাবেশ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, নির্ধারিত সমাবেশের পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় নির্বাচনী বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। কর্মসূচি পরিবর্তনের ব্যাখ্যায় রিজভী বলেন, নির্ধারিত কর্মসূচির পরিবর্তে মহানগরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে নির্বাচনী বক্তব্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মতে, এতে সাধারণ মানুষের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে।