ইরানের শীর্ষ নিরাপত্তা কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি আলী লারিজানিকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় তিনি নিহত হয়েছেন নাকি আহত—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৭ মার্চ) স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলা পরিচালিত হয় বলে জানা গেছে। ইরানের প্রতিরক্ষা বাহিনীর একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং টাইমস অব ইসরায়েলকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আলী লারিজানি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান এবং দেশটির প্রভাবশালী সরকারি ব্যক্তিত্বদের একজন। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ আস্থাভাজন হওয়ায় তাকে খামেনির ‘ডানহাত’ হিসেবেও অভিহিত করা হতো।
যদি এই হামলায় লারিজানি নিহত হয়ে থাকেন, তাহলে চলমান যুদ্ধে তিনি হবেন ইরানের নিহত সরকারি কর্মকর্তাদের মধ্যে সর্বজ্যেষ্ঠ। সর্বশেষ তাকে জনসম্মুখে দেখা যায় গত ১৩ ফেব্রুয়ারি, শুক্রবার। একই দিনে যুক্তরাষ্ট্র তার মাথার দাম ১০ লাখ ডলার ঘোষণা করেছিল।
সূত্র: এএফপি।