মঙ্গলবার, 20 অক্টোবর 2026
সকল বিভাগ

আনুষ্ঠানিকভাবে দলীয় প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান

অবশেষে আনুষ্ঠানিকভাবে বিএনপির দলীয় প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তারেক রহমান খুব শীঘ্রই এ শীর্ষ নেতৃত্বের আসনে বসবেন।

আনুষ্ঠানিকভাবে দলীয় প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান
তারেক রহমান

 

অবশেষে আনুষ্ঠানিকভাবে বিএনপির দলীয় প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তারেক রহমান খুব শীঘ্রই এ শীর্ষ নেতৃত্বের আসনে বসবেন। দলের স্থায়ী কমিটির একাধিক সূত্রের বরাতে এসব তথ্য জানা যায়।

বিএনপির চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন সদ্য প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি ১৯৮৪ সালের ১০ মে থেকে চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত টানা এ পদে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে দলটির শীর্ষ নেতৃত্বে শূন্যতা সৃষ্টি হয়েছে।

খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকেই দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনার দায়িত্বে রয়েছেন। বিএনপির গঠনতন্ত্রের ৭-এর ‘গ’ ধারার (৩) উপধারায় বলা আছে, ‘যেকোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানের অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি চেয়ারম্যানের দায়িত্বে বহাল থাকবেন।

স্থায়ী কমিটির একটি সূত্র জানায়, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আশির দশকে স্বামীর মৃত্যুর পর শুরু হওয়া দীর্ঘ রাজনৈতিক পথচলার সমাপ্তি ঘটেছে। দলীয় শূন্যতা পূরণের জন্য স্বাভাবিকভাবেই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। আজ বিকালে মরহুমা বেগম খালেদা জিয়ার কুলখানি শেষে সন্ধ্যায় কোনো বৈঠকে এ সিদ্ধান্ত আসতে পারে। অথবা কাল স্থায়ী কমিটির কোনো বৈঠক অনুষ্ঠিত হলে সেখান থেকে তারেক রহমানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়ে ঘোষণা আসবে।’

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের রাজনৈতিক পথচলা শুরু হয় ১৯৮৮ সালে। সে বছর তিনি বগুড়ার গাবতলী থানা বিএনপির সাধারণ সদস্য
হিসেবে দলে যুক্ত হন। পরবর্তীতে ১৯৯১ ও ১৯৯৬ সালে খালেদা জিয়ার পাঁচটি আসনে সাংগঠনিক দায়িত্ব পালন করেন। তৃণমূল রাজনীতি, সামাজিক কর্মকাণ্ড ও উন্নয়নমূলক কাজের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। ২০০২ সালে তারেক রহমান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান।
ল
২০০৭ সালে এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের সময় তারেক রহমান গ্রেফতার হন। পরের বছর ২০০৮ সালে কারামুক্ত হয়ে চিকিৎসার উদ্দেশ্যে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে যান। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাগারে গেলে তারেক রহমান লন্ডন থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনার দায়িত্ব নেন। দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে তিনি গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন। এখন দলীয় নেতৃত্বে তাঁর আনুষ্ঠানিক অভিষেকের অপেক্ষায় বিএনপির রাজনীতি।