বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026
সকল বিভাগ

আওয়ামিলীগ হলো মেইড ইন ইন্ডিয়া: সালাহউদ্দিন আহদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামিলীগ হলো মেইড ইন ইন্ডিয়া। দেশে এখন আর বিদেশি মাল নাই। বাংলাদেশে আওয়ামিলীগ নামে একটা পার্টি ছিল। এক সময় এটা রাজনৈতিক পার্টি ছিল, পরে মাফিয়া পার্টি হয়েছে।

আওয়ামিলীগ হলো মেইড ইন ইন্ডিয়া: সালাহউদ্দিন আহদ
ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামিলীগ হলো মেইড ইন ইন্ডিয়া। দেশে এখন আর বিদেশি মাল নাই। বাংলাদেশে আওয়ামিলীগ নামে একটা পার্টি ছিল। এক সময় এটা রাজনৈতিক পার্টি ছিল, পরে মাফিয়া পার্টি হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে নির্বাচনি সমাবেশে বক্তব্যের সময় তিনি এসব মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, "জিনিসের উৎপাদিত দ্রব্যের পিছনে লেখা থাকে- মেইড ইন বাংলাদেশ। এরকম আওয়ামিলীগ হলো মেইড ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার মাল তো ইন্ডিয়ায় রফতানি হয়ে গেছে। এখন নতুন করে আবার পাকিস্তানি মাল আসবে নাকি।"

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল এবং গণতন্ত্র ও উন্নয়নের দলের নাম বিএনপি। যদি বাংলাদেশে ফ্যাসিবাদের আর পুনরুত্থান না চাই, তাহলে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। যদি গণতন্ত্রকে শক্তিশালী করতে হয় তাহলে এ দেশের সমস্ত জনগণকে রাষ্ট্রের মালিকানা ফেরত নিতে হবে।

নির্বাচনি এই সমাবেশে সালাহউদ্দিন আহমদের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় পর্যায়ের বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। 

উল্লেখ্য, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের নির্বাচনে সালাহউদ্দিন আহমদ ধানের শীষ প্রতীকে তিনবার সাংসদ নির্বাচিত হন।