শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

বাঁধনের ওপর ‘আওয়ামী সন্ত্রাসীদের’ হামলা, ব্যবস্থা নিচ্ছে সরকার

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাঁর দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পরিচয়দানকারী কয়েকজন নেতাকর্মী এ ঘটনায় জড়িত। স্থানীয় সময় সোমবার রাতে লাইভে এসে তিনি এ অভিযোগ জানান।

ঘটনার পর প্রতিকার চেয়ে স্থানীয় থানায় অভিযোগ করেছেন অভিনেত্রী। এ সময় তাঁর ভাইয়ের ছোট সন্তানও সঙ্গে ছিল বলে জানা গেছে।

বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, ঘটনাটি কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না।

তথ্য উপদেষ্টা বলেন, আজমেরী হক বাঁধনের ওপর হামলা হয়েছে। আমরা ভিডিও দেখেছি। যারা হামলা করেছেন, তারাও নিজেরা ভিডিও করে এটা প্রকাশ করেছেন। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা ওই দেশে যা যা নেওয়া যায়, এটার প্রসেস (প্রক্রিয়া) শুরু হয়েছে।

তিনি আরও বলেন, আমরা অবশ্যই এটা ছেড়ে দেব না। এটা কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিজেদের ছাত্রলীগকর্মী হিসেবে দাবি করা একদল ব্যক্তি বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দিচ্ছেন। একই সময়ে তাঁকে ঘিরে চড়াও হওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে তাঁর দিকে পানি ও পচা ডিম নিক্ষেপ করা হয়।

বাঁধনের ভাষ্য, ‘২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন সমর্থনের কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন নেতাকর্মী এ ঘটনা ঘটিয়েছেন।’

অভিনেত্রী জানান, হামলার সময় তাঁর সঙ্গে থাকা ভাইয়ের ছোট ছেলে আতঙ্কিত হয়ে চিৎকার করছিল।

হামলাকারীরা নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়েছিল বলেও দাবি করেন বাঁধন। তাঁর অভিযোগ, তাঁকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলা হয়। একই সঙ্গে হামলাকারীরা পুরো ঘটনাটি ভিডিও ধারণের পাশাপাশি লাইভ সম্প্রচার করছিল বলেও জানান তিনি।