বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

বাগানে হাঁটতে গিয়ে প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর প্রথম পর্যায়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির আবাস ও কর্মস্থলকে লক্ষ্যবস্তু করা হয়। ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের সেই শক্তিশালী আঘাতে খামেনি ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য প্রাণ হারালেও অলৌকিকভাবে বেঁচে যান তার দ্বিতীয় পুত্র এবং বর্তমান নেতা মুজতবা খামেনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক বিশেষ প্রতিবেদনে সেই ভয়াবহ মুহূর্তের বিস্তারিত চিত্র ফুটে উঠেছে।

বাগানে হাঁটতে গিয়ে প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি
ছবিঃ সংগৃহীত

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর প্রথম পর্যায়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির আবাস ও কর্মস্থলকে লক্ষ্যবস্তু করা হয়। ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের সেই শক্তিশালী আঘাতে খামেনি ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য প্রাণ হারালেও অলৌকিকভাবে বেঁচে যান তার দ্বিতীয় পুত্র এবং বর্তমান নেতা মুজতবা খামেনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক বিশেষ প্রতিবেদনে সেই ভয়াবহ মুহূর্তের বিস্তারিত চিত্র ফুটে উঠেছে।

সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার মাত্র কয়েক মিনিট আগে মুজতবা খামেনি দৈবক্রমে ঘর থেকে বেরিয়ে প্রাসাদের বাগানে হাঁটতে গিয়েছিলেন। মূলত এই সামান্য সময়ের ব্যবধানই তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয়। দ্য টেলিগ্রাফ এই ঘটনার একটি অডিও ফাইল সংগ্রহ করেছে, যেখানে সর্বোচ্চ নেতার কার্যালয়ের প্রটোকল প্রধান মাজাহের হোসেইনি জ্যেষ্ঠ ধর্মীয় নেতা ও বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) কমান্ডারদের সামনে সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির বর্ণনা দিচ্ছিলেন।

ফাঁস হওয়া ওই অডিওর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৯টা ৩২ মিনিটে ইসরায়েলের অত্যাধুনিক ‘ব্লু স্প্যারো’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি যখন মুজতবার বাসভবনে আঘাত হানে, তার ঠিক আগেই তিনি বিশেষ প্রয়োজনে কক্ষ ত্যাগ করেছিলেন। হোসেইনি জানান, সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে রক্ষা পেলেও মুজতবা খামেনি পায়ে আঘাত পেয়েছেন। তবে এই হামলায় তার স্ত্রী ও সন্তান তাৎক্ষণিকভাবে নিহত হন এবং তার শ্যালকও মর্মান্তিক মৃত্যুবরণ করেন।

বর্ণনায় আরও উঠে এসেছে যে, খামেনির সামরিক ব্যুরোর প্রধান মোহাম্মদ সিরাজি এই হামলায় এতটাই ভয়াবহভাবে আক্রান্ত হন যে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, বাবার মতো মুজতবা খামেনিও ওই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ছিলেন। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই অডিও ফাইলটি এবং এর ভেতরের তথ্যগুলো আন্তর্জাতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।