শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

বাগেরহাটে একযোগে জাতীয় নাগরিক পার্টির ১২ নেতার পদত্যাগ

বাগেরহাটে অভ্যন্তরীণ আদর্শিক মতপার্থক্য ও রাজনৈতিক দর্শনের সংঘর্ষের জের ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১২ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা এই গণ-পদত্যাগের ঘোষণা দেন।

বাগেরহাটে একযোগে জাতীয় নাগরিক পার্টির ১২ নেতার পদত্যাগ

বাগেরহাটে অভ্যন্তরীণ আদর্শিক মতপার্থক্য ও রাজনৈতিক দর্শনের সংঘর্ষের জের ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১২ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা এই গণ-পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন এনসিপির বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়কারী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আলী হোসেন এবং যুগ্ম সমন্বয়কারী কাজী মাহফুজুর রহমান। এছাড়া পদত্যাগকারী অন্য সদস্যরা হলেন—আশিকুর রহমান (সুমন), শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি ও মো. রাতুল আহসান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. আলী হোসেন বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা ও নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার নিয়ে জাতীয় নাগরিক পার্টির জন্ম হয়েছিল, বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও সমীকরণে তার সঙ্গে আমাদের প্রত্যাশার অসামঞ্জস্য স্পষ্ট হয়ে উঠেছে। যে স্বপ্ন ও অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে এসেছিলাম, তার ব্যত্যয় ঘটায় আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও উল্লেখ করেন যে, ব্যক্তিগত রাজনৈতিক দর্শনের সঙ্গে দলের বর্তমান রাজনৈতিক দর্শনের সংঘাত তৈরি হওয়ায় তিনি সদর উপজেলার প্রধান সমন্বয়কারীর দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা জানান, দলের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা এবং নীতিগত সিদ্ধান্তের অভাব তাঁদের এই সিদ্ধান্তে উপনীত হতে বাধ্য করেছে। তবে ভবিষ্যতে তাঁরা দেশের কল্যাণে সামাজিক বা রাজনৈতিকভাবে কীভাবে যুক্ত থাকবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের কোনো নেতার মন্তব্য পাওয়া যায়নি।