শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

বিআরবি ময়দানের জনসভায় তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার ভাসানটেকে এক বিশাল নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিআরবি ময়দানের জনসভায় তারেক রহমান
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার ভাসানটেকে এক বিশাল নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি ভাসানটেকের বিআরবি ময়দানে আয়োজিত এই জনসভাস্থলে এসে পৌঁছান। এ সময় অপেক্ষমাণ কয়েক হাজার নেতা-কর্মী করতালি ও স্লোগানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

উল্লেখ্য, ঢাকা-১৭ আসন থেকে এবারের সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার দ্বিতীয় দিনেই তিনি নিজের নির্বাচনী এলাকায় এই জনসভার আয়োজন করলেন। এর আগে প্রথম দিনে তিনি দেশের সাতটি জেলায় ম্যারাথন নির্বাচনী সফর শেষ করে আজ ভোরেই রাজধানীতে ফিরেছেন।

বিআরবি ময়দানে আয়োজিত এই সভাটি পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বেলা আড়াইটায় শুরু হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা পরিবর্তন করে সন্ধ্যা ছয়টায় নির্ধারণ করা হয়। সরজমিনে দেখা গেছে, আসরের নামাজের পর থেকেই ঢাকা-১৭ আসনের বিভিন্ন এলাকা থেকে ভোটার ও সমর্থকেরা মাঠে সমবেত হতে শুরু করেন। মাগরিবের নামাজের আগেই বিআরবি মাঠ জনসমুদ্রে পরিণত হয়। সভাস্থলে জায়গা সংকুলান না হওয়ায় বিপুল সংখ্যক মানুষকে আশপাশের প্রধান সড়ক ও অলিগলিতে অবস্থান নিতে দেখা গেছে।

জনসভায় তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমানও উপস্থিত রয়েছেন। নির্বাচনী প্রচারণার এই পর্যায়ে নিজের এলাকার ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।