বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার, সহকারী আটক

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনী কাজে ব্যবহৃত একটি ব্যক্তিগত গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে সেনাবাহিনী।

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার, সহকারী আটক
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনী কাজে ব্যবহৃত একটি ব্যক্তিগত গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে সেনাবাহিনী।

বুধবার বিকেলে জেলা শহরের ঝুমুর গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে এ অর্থ জব্দ করা হয়। উদ্ধারকৃত টাকার পরিমাণ প্রায় ৮০ লাখ বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার নওরিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝুমুর চত্বর এলাকায় তল্লাশি চালিয়ে এ্যানি চৌধুরীর ব্যক্তিগত সহকারী ও তার খালাত ভাই বদরুল আলম শ্যামলের গাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়। গাড়িটি ওই প্রার্থীর নির্বাচনী প্রচারণার কাজে সরাসরি ব্যবহৃত হচ্ছিল।

এই ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থীর ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলকে তাৎক্ষণিকভাবে আটক করেছে সেনাবাহিনী। এছাড়া অভিযোগের গুরুত্ব বিবেচনায় আটকের আধা ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট প্রার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

ভোটের ঠিক আগমুহূর্তে এতো বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনাটি বর্তমানে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গুরুত্বের সাথে তদন্ত করছে। ঘটনার নেপথ্যে কোনো অসৎ উদ্দেশ্য বা ভোটারদের প্রভাবিত করার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।