রাজধানীর অন্যতম অভিজাত এলাকা বনানীতে একটি কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।
বুধবার(১৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে বনানীর ১২ নাম্বার সড়কের কাঁচাবাজারের সামনের ৪৪ নাম্বার ভবনে এ অগ্নিকান্ড ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, এখনো এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ এবং দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।