বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন

নওগাঁর আত্রাই রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে নামার সময় পা পিছলে নিচে পড়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে স্টেশনের প্ল্যাটফর্মে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আহত এমরান মিয়া বর্তমানে পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে বাগেরহাটে কর্মরত আছেন বলে জানা গেছে।

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন
ছবিঃ সংগৃহীত

নওগাঁর আত্রাই রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে নামার সময় পা পিছলে নিচে পড়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে স্টেশনের প্ল্যাটফর্মে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আহত এমরান মিয়া বর্তমানে পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে বাগেরহাটে কর্মরত আছেন বলে জানা গেছে।

আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এমরান মিয়া গত রাতে খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনে করে আত্রাইয়ে তার শ্বশুরবাড়িতে আসছিলেন। সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছানোর পর গতি কিছুটা কমলে তিনি তড়িঘড়ি করে নামার চেষ্টা করেন। এ সময় ভারসাম্য হারিয়ে তিনি চলন্ত ট্রেনের চাকার নিচে পড়ে যান। এতে তার দুই পা হাঁটু থেকে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পর পরই স্টেশনে উপস্থিত স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তার শ্বশুরবাড়ির স্বজনদের সহায়তায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আহত ওই পুলিশ সদস্যের স্থায়ী ঠিকানা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে তার চিকিৎসার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে নামার মতো ঝুঁকিপূর্ণ কাজ না করতে রেল কর্তৃপক্ষ ও পুলিশ পুনরায় সাধারণ যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে।