বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

দেশে সুষ্ঠু নির্বাচন হবে, ষড়যন্ত্রই হোক বাধা দিতে পারবে না

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিপ হুইপ জয়নুল আবদিন ফারুক মন্তব্য করেছেন, যতই ষড়যন্ত্র করা হোক, ইনশাল্লাহ দেশে সঠিক সময়েই সুষ্ঠু নির্বাচন হবে।

দেশে সুষ্ঠু নির্বাচন হবে, ষড়যন্ত্রই হোক বাধা দিতে পারবে না

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিপ হুইপ জয়নুল আবদিন ফারুক মন্তব্য করেছেন, যতই ষড়যন্ত্র করা হোক, ইনশাল্লাহ দেশে সঠিক সময়েই সুষ্ঠু নির্বাচন হবে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১১টায় শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিস্থলে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী ও একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলতে চাই, আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখকে বানচাল করতে বিভিন্ন অপচেষ্টা করা হচ্ছে। আমাদের দলের মহাসচিবও উল্লেখ করেছেন, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ নয়। তবে তা স্বাভাবিক করে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে। যত ষড়যন্ত্রই হোক, অস্ত্র উদ্ধার করে জনগণের ভোটাধিকার সুরক্ষিত করতে হবে।”

ফারুক আরও বলেন, “দুই-তিন জন মানুষ হত্যা করে কেউ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না, আমিও বিশ্বাস করি না।”

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে ফারুক বলেন, “গতকাল রাতেই আমাদের নেতা পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা যেন তাকে তা সফলভাবে পালন করার তৌফিক দেন। খালেদা জিয়ার যেখান থেকে দায়িত্ব শেষ করেছিলেন, তিনি সেখান থেকে শুরু করে তা শেষ করতে পারেন।”

তিনি আরও উল্লেখ করেন, “গত ১৬ বছর ধরে যে ধৈর্যধারণ করেছেন, বাকি জীবনে গণতন্ত্র, সংগ্রাম ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে আল্লাহ যেন তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন।”

সম্প্রতি ঘটে যাওয়া জাকসুর ফলাফল জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারুক বলেন, “আমি বিশ্বাস করি না, এরকম স্থানীয় বা বিশ্ববিদ্যালয়ভিত্তিক নির্বাচন কোনো জাতীয় নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলবে।”

অনুষ্ঠানে ঢাকার সেনবাগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।