শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

ঢাকা-১৭ আসনের বিএনপি জনসভার সময় পরিবর্তন

ঢাকা-১৭ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপির নির্বাচনী জনসভার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত দুপুরের পরিবর্তে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ভাসানটেকের বিআরবি মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, নতুন সময়ে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং জনসভা সফলভাবে সম্পন্ন হবে।

এর আগে, গতকাল থেকে বিএনপির মনোনীত প্রার্থীরা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা ঘুরে প্রচারণা শুরু করেছেন। সাধারণ মানুষের কাছে গিয়ে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চাইছেন।

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার প্রথম দিন সিলেট থেকে সমাবেশ শুরু করেন বিএনপির চেয়ারম‍্যান তারেক রহমান। দুপুর ১২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এরপর বিকেল ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ এবং রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সমাবেশ করেন।

রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বক্তব্য দেওয়ার পর রাত ৩টায় নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে পৌঁছান। সর্বশেষ, ভোররাতের কিছু সময়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশ শেষে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

এই পরিবর্তিত সময়সূচি জনসাধারণকে সুবিধা দেয়ার পাশাপাশি বিএনপির নির্বাচনী প্রচারণাকে আরও কার্যকর করার লক্ষ্যেই আনা হয়েছে।