বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

ঢাকা-১৭ আসনের চার মন্দিরে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-১৭ এর চারটি প্রধান মন্দিরে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর প্রতিনিধি ও সহকারী একান্ত সচিব-২ ইঞ্জিনিয়ার আবদুর রহমান সানি মন্দিরগুলোর পরিচালনা কমিটির হাতে এই চেকগুলো তুলে দেন।

ঢাকা-১৭ আসনের চার মন্দিরে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-১৭ এর চারটি প্রধান মন্দিরে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর প্রতিনিধি ও সহকারী একান্ত সচিব-২ ইঞ্জিনিয়ার আবদুর রহমান সানি মন্দিরগুলোর পরিচালনা কমিটির হাতে এই চেকগুলো তুলে দেন।

অনুদানপ্রাপ্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ভাষানটেক বিআরপি সার্বজনীন মন্দির, মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন শ্রী শ্রী রক্ষা কালী মন্দির, আইডি হাসপাতাল সার্বজনীন পূজা মন্দির এবং মহাখালী টেম্পো মোড় এলাকার শ্রী শ্রী শিবকালী পূজা মন্দির।

চেক বিতরণ অনুষ্ঠানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত এবং প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী উপস্থিত ছিলেন। এছাড়াও সংশ্লিষ্ট মন্দিরগুলোর সভাপতি, সাধারণ সম্পাদকসহ পুরোহিত ও ভক্তবৃন্দ এই আয়োজনে অংশ নেন। স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।