বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

ঢাকা-৮ কে ‘মদিনার মতো’ গড়ার স্বপ্ন নাসীরুদ্দীন পাটোয়ারীর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করলে ঢাকা-৮ আসনকে সৌদি আরবের পবিত্র মদিনা শহরের আদলে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। আজ মঙ্গলবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় তিনি এই বড় প্রতিশ্রুতি দেন।

ঢাকা-৮ কে ‘মদিনার মতো’ গড়ার স্বপ্ন নাসীরুদ্দীন পাটোয়ারীর
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করলে ঢাকা-৮ আসনকে সৌদি আরবের পবিত্র মদিনা শহরের আদলে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। আজ মঙ্গলবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় তিনি এই বড় প্রতিশ্রুতি দেন।

গণসংযোগ শুরুর আগে নাসীরুদ্দীন পাটোয়ারী শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, শহীদ ওসমান হাদি বাংলাদেশকে নিয়ে যে লক্ষ্য ও স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়ন করাই তার মূল উদ্দেশ্য। তিনি সকল রাজনৈতিক দলের প্রতি সহাবস্থানের আহ্বান জানিয়ে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, জামায়াত একটি দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত রাজনৈতিক শক্তি। দেশ পুনর্গঠনের লক্ষ্যে এনসিপি ও জামায়াত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জিয়ারত শেষে তিনি শাহবাগ এলাকার ফুল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগ মনোযোগ সহকারে শোনেন।

উল্লেখ্য, ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটোয়ারীর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন বিএনপির প্রভাবশালী নেতা ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আগামী ১২ ফেব্রুয়ারি এই হেভিওয়েট আসনে ব্যালটের মাধ্যমে ভাগ্য নির্ধারিত হবে।