শনিবার, 24 অক্টোবর 2026
সকল বিভাগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় পিকআপচালক নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী ব্রিজের ঢালে (টোল প্লাজার কাছে) শনিবার রাত ৩টার দিকে একটি মুরগি বহনকারী পিকআপের পেছনে বাসের ধাক্কায় পিকআপচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপে থাকা আরও একজন আহত হয়েছেন।

পুলিশ নিহত চালকের পরিচয় এখনও জানাতে পারেনি।

প্রত্যক্ষদর্শী ও হাসাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, ঢাকাগামী পিকআপটির পেছনে একটি বাস ধাক্কা দিলে পিকআপটি উল্টে যায়। এ সময় চালক ঘটনাস্থলেই নিহত হন এবং আরেকজন যাত্রী আহত হন। খবর পেয়ে হাসাড়া হাইওয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে এবং আহতকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, “বাসটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহ হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে।”