বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

দয়া করে ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করবেন না: বিএনপির প্রার্থী

নির্বাচনী উত্তাপের মধ্যে চট্টগ্রাম–১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম প্রকাশ্যে চাঁদাবাজদের উদ্দেশে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন। গতকাল শুক্রবার রাতে আনোয়ারা উপজেলার চাতরী এলাকায় একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় তিনি এই বক্তব্য দেন। এ সংক্রান্ত ৫৫ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকা একজন ভিডিওটি ধারণ করেন বলে জানা গেছে।

দয়া করে ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করবেন না: বিএনপির প্রার্থী
চট্টগ্রামের আনোয়ারার চাতরীতে নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে বক্তব্য দেন চট্টগ্রাম ১৩ আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম

নির্বাচনী উত্তাপের মধ্যে চট্টগ্রাম–১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম প্রকাশ্যে চাঁদাবাজদের উদ্দেশে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন। গতকাল শুক্রবার রাতে আনোয়ারা উপজেলার চাতরী এলাকায় একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় তিনি এই বক্তব্য দেন। এ সংক্রান্ত ৫৫ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকা একজন ভিডিওটি ধারণ করেন বলে জানা গেছে।

গতকাল রাত ১০টার পর অনুষ্ঠিত ওই কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতা–কর্মী, ভোটার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভিডিওতে সরওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, চাতরী আনোয়ারার প্রাণকেন্দ্র ও হেডকোয়ার্টার এবং এটি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা। এখানকার ব্যবসা–বাণিজ্য ও মানুষের আয়ের ওপর পুরো এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড নির্ভরশীল।

ভিডিও বক্তব্যে তিনি আরও বলেন, “এখানে নৈরাজ্য, সন্ত্রাস ও চাঁদাবাজি চলছে। আমি অনুরোধ জানাব, আপনারা যাঁরা চাঁদাবাজি করছেন, দুই হাত জোড় করে বলছি, ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না।” একই সঙ্গে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

এ বিষয়ে জানতে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

চট্টগ্রাম–১৩ আসনে সরওয়ার জামাল নিজামের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর মাহমুদুল হাসান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মোহাম্মদ এমরান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম শাহজাহান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মু. রেজাউল মোস্তফা, খেলাফত মজলিসের মোহাম্মদ ইমরান এবং জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী।