বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

এপ্রিলেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে চলমান উত্তেজনার মধ্যেও দেশে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এপ্রিলেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে চলমান উত্তেজনার মধ্যেও দেশে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

চলতি এপ্রিল মাসেও আগের মতোই নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’-এর আলোকে এপ্রিল মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, অকটেনের দাম প্রতি লিটার ১২০ টাকা, পেট্রোলের দাম প্রতি লিটার ১১৬ টাকা, কেরোসিনের দাম প্রতি লিটার ১১২ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।"