হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ৮৮ জন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া চারজনের মধ্যে দুজন ঢাকায়, একজন চট্টগ্রামে এবং একজন ময়মনসিংহে মারা গেছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৯৫৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০১ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে আরও এক হাজার ১৪৮ জন।