বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

গাজা শান্তি বোর্ডের সদস্যপদ ১০০ কোটি ডলারে, বিতর্কে ট্রাম্প প্রশাসন

গাজায় শান্তি পুনরুদ্ধারে ‘বোর্ড অফ পিস’ বা শান্তি বোর্ড গঠনের একটি খসড়া সনদ নিয়ে বিশ্বজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে ৬০টি দেশে পাঠানো এই প্রস্তাবিত সনদে দেখা গেছে, তিন বছরের বেশি সময় বোর্ডে সদস্যপদ ধরে রাখতে হলে সংশ্লিষ্ট দেশকে এক বিলিয়ন (১০০ কোটি) মার্কিন ডলার নগদ অর্থ পরিশোধ করতে হবে।

গাজা শান্তি বোর্ডের সদস্যপদ ১০০ কোটি ডলারে, বিতর্কে ট্রাম্প প্রশাসন
ছবিঃ সংগৃহীত

গাজায় শান্তি পুনরুদ্ধারে ‘বোর্ড অফ পিস’ বা শান্তি বোর্ড গঠনের একটি খসড়া সনদ নিয়ে বিশ্বজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে ৬০টি দেশে পাঠানো এই প্রস্তাবিত সনদে দেখা গেছে, তিন বছরের বেশি সময় বোর্ডে সদস্যপদ ধরে রাখতে হলে সংশ্লিষ্ট দেশকে এক বিলিয়ন (১০০ কোটি) মার্কিন ডলার নগদ অর্থ পরিশোধ করতে হবে।

সংবাদসংস্থা রয়টার্স রবিবার এই খসড়া সনদের একটি অংশ প্রকাশ করে জানিয়েছে, বোর্ড অফ পিসের সদস্য দেশগুলোর প্রাথমিক মেয়াদ হবে তিন বছর। কোনো দেশ যদি পুনরায় সদস্যপদ বহাল রাখতে চায়, তবে তা শুধুমাত্র চেয়ারপার্সনের অনুমতির ওপর নির্ভর করবে। তবে সনদে একটি বিশেষ শর্তের কথা উল্লেখ করা হয়েছে; যদি কোনো সদস্য দেশ বোর্ড অফ পিস তহবিলে নগদ এক বিলিয়ন মার্কিন ডলার দান করে, তবে তাদের জন্য তিন বছরের এই সময়সীমা আর কার্যকর থাকবে না। অর্থাৎ, বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে দীর্ঘমেয়াদী সদস্যপদ নিশ্চিত করার সুযোগ রাখা হয়েছে এই প্রস্তাবে।

এদিকে রয়টার্সের এই চাঞ্চল্যকর প্রতিবেদনের পরপরই বিষয়টি নিয়ে মুখ খুলেছে হোয়াইট হাউস। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই বোর্ডের সদস্য হওয়ার জন্য কোনো ধরনের অর্থ প্রদানের প্রয়োজন নেই। খসড়া সনদের তথ্যের সঙ্গে হোয়াইট হাউসের এই বক্তব্যের স্পষ্ট বৈপরীত্য দেখা যাওয়ায় কূটনৈতিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, গাজায় নতুন কোনো বেসামরিক প্রশাসন কার্যকর হওয়ার পর বাইরে থেকে সেই প্রক্রিয়া তদারকি ও সহায়তা করার জন্য এই ‘বোর্ড অফ পিস’ গঠন করা হবে। তবে এই তদারকি বোর্ডের সদস্যপদের বিপরীতে শতকোটি ডলারের প্রস্তাব নিয়ে এখন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।