বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

গাজীপুরে ময়লার স্তূপে মিলল মানব কঙ্কাল

গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন কামারজুড়ি এলাকায় একটি পরিত্যক্ত ময়লার স্তূপ থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুরে ময়লার স্তূপে মিলল মানব কঙ্কাল
ছবিঃ সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন কামারজুড়ি এলাকায় একটি পরিত্যক্ত ময়লার স্তূপ থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে।

গাছা থানা পুলিশ সূত্রে জানা গেছে, কামারজুড়ি এলাকার রাস্তার পাশে জমে থাকা ময়লা-আবর্জনার মধ্যে কঙ্কাল সদৃশ কিছু পড়ে থাকতে দেখে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম বেলা সাড়ে ১১টার দিকে কঙ্কালটি জব্দ করে। তবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় প্রাথমিকভাবে কঙ্কালটির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ে গাছা থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, উদ্ধারকৃত কঙ্কালটি ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, বেশ অনেক দিন আগেই সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু, তা এখনো স্পষ্ট নয়।

উক্ত ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।