শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

দেশজুড়ে হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায় ১১ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জন শিশু হামের উপসর্গে মারা গেছে, আর বাকি ২ জনের মৃত্যু হামে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৫ জন।

শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত দুই মাসে সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ৪৯৯ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৫ জনের, আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪১৪ জন।

একই সময়ে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৩২৯ জন। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ হাজার ৫৪০ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি পরিস্থিতি ঢাকা বিভাগে। এই বিভাগে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে ২১০ জনের এবং আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ২১ জন।