দেশে সন্দেহজনক হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় এই রোগের উপসর্গ থাকা আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮১ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে মোট ৮১৬ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের শরীরে হাম রোগ নিশ্চিত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৩০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে ১৬ আগস্ট সকাল ৮টা থেকে ১৭ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে এই সময়ে নিশ্চিত হাম রোগে মৃত্যুর কোনো তথ্য উল্লেখ করা হয়নি। তবে যারা মারা গেছেন, তাদের সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯১৩ জন।