বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

ইইউকে অনিয়মের অভিযোগ জানাবেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা প্রশাসন ও পুলিশের নিরপেক্ষতার প্রশ্ন তুলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অনিয়ম নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে নালিশ করার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার তিনি নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন, “আমার প্রচারণার মাঠে থাকার কথা ছিল, কিন্তু বাধ্য হয়ে আজ ঢাকায় আসতে হয়েছে। আমার মনে হয়েছে, প্রশাসন ও পুলিশ যথেষ্ট নিরপেক্ষ আচরণ করছে না।”

রুমিন ফারহানা আরও অভিযোগ করেন, তার কর্মীদের বাড়িঘরে হামলা চালানো হয়েছে, পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, মাথা ফাটানো হয়েছে এবং বাড়িতে আগুন দেওয়া হয়েছে। “এ পর্যন্ত কোনো মামলা হয়নি। আমি কমিশনকে অবহিত করেছি যে, আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বড় দলগুলোর বিরুদ্ধে লড়াই করছি। প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে, তাহলে আবারও ৫ আগস্ট বা ২০১৮ সালের মতো নির্বাচনের পুনরাবৃত্তি হতে পারে, যা দেশের জন্য ভালো হবে না।”

তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী অবজার্ভারদের সঙ্গে আজ বৈঠক রয়েছে, যেখানে তিনি এই বিষয়গুলো জানাবেন। রুমিন ফারহানা বলেন, “আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের নির্বাচনে কোনো রাজনৈতিক দল কারচুপির সুযোগ পাবে না। জনগণ ১৫ বছর ধরে সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করেছে। আমরা আরেকটি ম্যানিপুলেটেড নির্বাচন হতে দেব না ইনশাল্লাহ। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।”