বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ইরাকের আকাশে মার্কিন কেসি-১৩৫ বিধ্বস্তের ঘটনায় ছয় ক্রূ সবাই নিহত

ইরাকের আকাশসীমায় মার্কিন সামরিক বাহিনীর একটি কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় বিমানে থাকা ছয়জন ক্রু সদস্যই নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার ( ১৩ মার্চ) প্রথমে চারজন ক্রু সদস্যের মৃত্যুর খবর জানানো হয়েছিল। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

পরবর্তীতে আরও দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সেন্টকম। এর ফলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পরিচালিত ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানে নিহত মার্কিন সেনাসদস্যের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরাকে বিধ্বস্ত মার্কিন কেসি-১৩৫ উড়োজাহাজটির সব ক্রু সদস্যই প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার মিত্রপক্ষের নিয়ন্ত্রিত আকাশসীমায় উড্ডয়নের সময় উড়োজাহাজটি নিখোঁজ হয়ে যায়। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা নির্ধারণে তদন্ত শুরু হয়েছে।

তবে সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, উড়োজাহাজটি শত্রুপক্ষের হামলা কিংবা ভুলবশত নিজেদের বাহিনীর কোনো আঘাতে ধ্বংস হয়নি।

নিহত সেনাসদস্যদের পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে খবর পৌঁছে দেওয়ার পর ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না বলেও জানিয়েছে সেন্টকম।