বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

চলমান সংকট মোকাবিলায় বড় ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব সদস্যের নিয়োগ বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির পর্ষদের সার্বিক দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১৪ জুন) রাতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে এবং ব্যাংক-কোম্পানির স্বার্থ, আমানতকারীদের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারা অনুযায়ী নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ করবেন এবং সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন।

এর আগে রোববার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশ ব্যাংক থেকে আড়াই হাজার কোটি টাকার তারল্য সহায়তা পায়।

ওইদিন সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ব্যাংকটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে বৈঠকের প্রায় তিন ঘণ্টা পরই চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব নিয়োগ বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে সোমবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তা পাওয়ার পর ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসেন গ্রাহকদের আশ্বস্ত করে বলেন, এখন থেকে তারা স্বাভাবিকভাবে ও নিরবচ্ছিন্নভাবে টাকা উত্তোলন করতে পারবেন।

তিনি জানান, ডিজিটাল ব্যাংকিং সেবা ও চেকের মাধ্যমে অর্থ উত্তোলনে কোনো ধরনের সমস্যা হবে না। বর্তমানে ব্যাংকে আমানত জমা ও উত্তোলনের পরিমাণ প্রায় সমান রয়েছে। প্রতিদিন গ্রাহকরা প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা জমা দিচ্ছেন এবং একই পরিমাণ অর্থ উত্তোলন করছেন।

এ ছাড়া প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স কার্যক্রমে যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয়, সে বিষয়েও বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে ইসলামী ব্যাংক।