বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ইসরায়েলের সতর্কবার্তার পর বৈরুত ছাড়ছেন মানুষ, সড়কে দীর্ঘ যানজট

ইসরায়েলের জরুরি সতর্কবার্তার পর লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে দ্রুত এলাকা ছাড়তে শুরু করেছেন বাসিন্দারা। হঠাৎ করে মানুষের সরে যাওয়ার ঢলে শহরের বিভিন্ন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

এর আগে এক জরুরি বার্তায় ইসরায়েলি সেনাবাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানায়। সতর্কবার্তায় বলা হয়, “জীবন বাঁচাতে দ্রুত ঘরবাড়ি ছেড়ে চলে যেতে।”

ইসরায়েল ও ইরানসমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এই নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগও বাড়ছে।

এর একদিন আগে ইসরায়েল দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদেরও উত্তর দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল।

সূত্র: বিবিসি