সোমবার, 12 অক্টোবর 2026
সকল বিভাগ

জামায়াতের সহকারী সেক্রেটারির প্রার্থিতা বৈধ ঘোষণা

আইনি জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার অনুমোদন পেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

জামায়াতের সহকারী সেক্রেটারির প্রার্থিতা বৈধ ঘোষণা
এ এইচ এম হামিদুর রহমান।

আইনি জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার অনুমোদন পেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

শনিবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পথ আবারও উন্মুক্ত হলো তার জন্য।

এর আগে, গত ২ জানুয়ারি হলফনামায় মামলার তথ্য সংক্রান্ত জটিলতার কারণে কক্সবাজার-২ আসনে হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান।

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন জামায়াতের এই নেতা। শুনানি শেষে ইসি তার আপিল গ্রহণ করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় প্রার্থিতা ফিরে পান তিনি।