বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে

দেশের বাজারে উড়োজাহাজের জ্বালানি বা জেট ফুয়েলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে উড়োজাহাজের জ্বালানি বা জেট ফুয়েলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার নতুন এই মূল্য তালিকা ঘোষণা করা হয়, যেখানে লিটারপ্রতি দাম প্রায় ৮০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পদ্মা অয়েল এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) এক জরুরি ভার্চুয়াল সভায় এই মূল্যবৃদ্ধির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়েছে। অর্থাৎ, দেশের ভেতরে চলাচলকারী ফ্লাইটের ক্ষেত্রে লিটারপ্রতি খরচ বেড়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা।

একই সঙ্গে আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্যও জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের পূর্বমূল্য ০.৭৩৮৪ ডলার থাকলেও তা বাড়িয়ে এখন ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে মূল্যবৃদ্ধির হার প্রায় ৭৯ শতাংশ।

বিইআরসির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর (২৫ মার্চ) থেকেই জ্বালানির এই নতুন বর্ধিত মূল্য কার্যকর হবে। হঠাৎ করে জ্বালানির এই আকাশচুম্বী মূল্যবৃদ্ধির ফলে আকাশপথে যাতায়াতের খরচ এবং পণ্য পরিবহনের ভাড়ায় বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।