বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026
সকল বিভাগ

জোবাইদার মতো আমিও সিলেটের সন্তান: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যন তারেক রহমান বুধবার মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমা আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেন। শ্বশুরবাড়ি ও স্থানীয় নেতাকর্মী ও এলাকা বাসীর সঙ্গে আলাপের সময় তিনি নিজেকে সিলেটের সন্তান হিসেবে পরিচয় দেন এবং ধানের শীষের পক্ষে ভোট চাইেন।

জোবাইদার মতো আমিও সিলেটের সন্তান: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যন তারেক রহমান বুধবার মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমা আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেন। শ্বশুরবাড়ি ও স্থানীয় নেতাকর্মী ও এলাকা বাসীর সঙ্গে আলাপের সময় তিনি নিজেকে সিলেটের সন্তান হিসেবে পরিচয় দেন এবং ধানের শীষের পক্ষে ভোট চাইেন।

বক্তৃতায় তিনি বলেন, "ডা. জোবাইদা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। এই পরিবারের অংশ হিসেবে, এই এলাকার সন্তান হিসেবেই আমি এখানে এসেছি।"

তিনি আরও বলেন, "হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করে এই দক্ষিণ সুরমার মাটি থেকে ১২ ফেব্রুয়ারির নির্বাচন উপলক্ষে প্রচারণা শুরু করলাম। আমি সবার কাছে দোয়া চাই যেন ১২ ফেব্রুয়ারি আমরা জয়যুক্ত হই। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ যে ওয়াদাগুলি দিচ্ছি, তা বাস্তবায়ন করতে পারি।"

গত ১৫ বছরের আওয়ামী শাসনামল প্রসঙ্গে তারেক বলেন, "আমরা দেখেছি, ফ্যাসিবাদের আমলে মানুষের বাক স্বাধীনতা ছিল না, ভোটের অধিকারও সীমিত ছিল।" বক্তৃতার সময় তিনি উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, "আপনারা কি গত ১৫ বছর ভোট দিতে পেরেছিলেন?" উপস্থিতরা একবাক্যে 'না' বলে সাড়া দেন।

তারেক রহমান বলেন, "আমরা তরুণদের প্রশিক্ষণ দিতে চাই, যেন তারা বিদেশে ভালো কাজের সুযোগ পায়। এছাড়া শহীদ জিয়া যে খাল খননের কর্মসূচি শুরু করেছিলেন, তা পুনরায় শুরু করতে চাই। খাল খনন হলে এলাকার সবাই উপকৃত হবেন।"

তিনি জোর দিয়ে বলেন, "এই সব কাজ সম্পন্ন করতে হলে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। এই এলাকার সন্তান হিসেবে আমি আপনাদের কাছে আমার দাবি রাখছি—১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করতে হবে। আপনারা দোয়া করবেন যেন বিএনপি মানুষের কল্যাণে কাজ করতে পারে এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারে।"

তারেক রহমান সিলেটে পৌঁছার পর হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেন। এরপর মধ্যরাতে দক্ষিণ সুরমার সিলামে শ্বশুরবাড়িতে যান, যেখানে স্থানীয়রা নানা আয়োজনে তাকে বরণ করে।

উল্লেখ্য, ডা. জোবাইদা রহমান সিলেটের দক্ষিণ সুরমার প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর কন্যা। মাহবুব আলী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে নৌবাহিনীর প্রধান ছিলেন এবং হুসেইন মুহম্মদ এরশাদের সরকারের সময়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৯৪ সালে তারেক রহমানের সঙ্গে জোবাইদা রাহমানের বিয়ে হয়।