বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্যদাতাকে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার প্রতিরোধে তথ্য প্রদানকারীদের সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

জ্বালানি তেল মজুত ও পাচারের তথ্যদাতাকে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার প্রতিরোধে তথ্য প্রদানকারীদের সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে জানানো হয়, সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুত ও বিভিন্ন অনিয়ম রোধে তথ্যদাতাদের পুরস্কার দেওয়ার পূর্ববর্তী উদ্যোগের ধারাবাহিকতায় এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক পুরস্কারের অর্থ প্রদান নিশ্চিত করবেন। এই আর্থিক পুরস্কার ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা—সব শ্রেণির জন্য উন্মুক্ত থাকবে।

জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিক নির্দেশনাও দিয়েছে মন্ত্রণালয়।

এর মধ্যে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মজুতদারি প্রতিরোধে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ এবং তদারকি কার্যক্রম জোরদার করার বিষয়টি উল্লেখযোগ্য।

এছাড়া সারা দেশে জ্বালানি তেলের কার্যকর নজরদারি নিশ্চিত করতে প্রতিটি জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।

জনসাধারণের সঙ্গে যোগাযোগ সহজ করতে এসব টিমের মোবাইল নম্বরও প্রকাশ করা হয়েছে। পাশাপাশি তেলের ডিপোগুলোর নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।