বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

কেন্দ্রীয় ব্যাংকের কোটি টাকার অনুদান ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিতর্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় বাংলাদেশ ব্যাংক থেকে এক কোটি টাকা অনুদান গ্রহণ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যন্তরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অনুদানের উৎস, গ্রহণ প্রক্রিয়া এবং ব্যয়ের স্বচ্ছতা নিয়ে সংগঠনের একটি অংশ প্রশ্ন তুলেছে।

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাবেক মুখপাত্র সিনথিয়া জাহীন আয়েশাসহ কয়েকজন নেতা অভিযোগ করেন, এই অর্থ গ্রহণের বিষয়টি সংগঠনের শীর্ষ নেতৃত্ব গোপন রেখেছে।

তাদের অভিযোগ, প্রথমে প্রচার কার্যক্রমের ব্যয় ব্যক্তিগত তহবিল থেকে বহন করা হবে বলে জানানো হলেও পরে বাংলাদেশ ব্যাংক থেকে বড় অঙ্কের এই অর্থ গ্রহণ করা হয়। তবে এ অর্থ ব্যয়ের কোনো আনুষ্ঠানিক হিসাব এখন পর্যন্ত সাধারণ সদস্যদের কাছে প্রকাশ করা হয়নি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, কেন্দ্রীয় কমিটির একটি বৈঠকে অন্তত এক কোটি টাকার তহবিল সংগ্রহের বিষয়টি স্বীকার করা হলেও এর ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা হয়নি।

এ বিষয়ে সংগঠনের সাবেক সভাপতি রিফাত রশিদ বলেন, “আমরা প্রেস কনফারেন্সে সবকিছু ক্লিয়ার করেছি। অডিট রিপোর্টও প্রকাশ করেছি। এরপরেও যদি কারো কোনো অভিযোগ থাকে তাহলে তাদের তদন্তে আমরা সর্বাত্মক সাহায্য করব। এটা নিয়ে আর কথা বলতে চাই না। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি প্রোপাগান্ডা ছাড়া আর কিছু না।”

এদিকে, এই পাল্টাপাল্টি অভিযোগ ও ব্যাখ্যার কারণে বিষয়টি রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।