শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

কুবিতে রোটার‍্যাক্ট ক্লাব ও ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে ‘স্পিক-আপ’ সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ এবং পেশাগত প্রস্তুতি বাড়াতে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। রোটার‍্যাক্ট ক্লাব ও ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে “SpeakUP: Building Voices, Inspiring Impact” শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হয়।

কুবিতে রোটার‍্যাক্ট ক্লাব ও ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে ‘স্পিক-আপ’ সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ এবং পেশাগত প্রস্তুতি বাড়াতে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। রোটার‍্যাক্ট ক্লাব ও ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে “SpeakUP: Building Voices, Inspiring Impact” শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হয়।

বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ময়নুল হাসান। তিনি “জনসমক্ষে বক্তৃতা ও উপস্থাপনা দক্ষতায় পারদর্শিতা” বিষয়ে আলোচনা করেন এবং কার্যকর উপস্থাপনা, আত্মবিশ্বাস বৃদ্ধি ও শ্রোতাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের বিভিন্ন কৌশল তুলে ধরেন।

দ্বিতীয় সেশনে বক্তব্য দেন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সহ-সভাপতি এবং ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক সোহাগ আহমেদ। তিনি “বিতর্কের মাধ্যমে ইংরেজি কথোপকথনের দক্ষতা বৃদ্ধি” বিষয়ে আলোচনা করেন। এ সময় ব্রিটিশ পার্লামেন্টারি (বিপি) বিতর্কের মাধ্যমে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন, সমালোচনামূলক চিন্তাভাবনা তৈরি এবং যুক্তি উপস্থাপনার কৌশল নিয়ে দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে রোটার‍্যাক্ট ক্লাব ও ডিবেটিং সোসাইটির সভাপতিরা শুভেচ্ছা বক্তব্য দেন। তারা শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নে যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ এবং আত্মবিশ্বাসের গুরুত্ব তুলে ধরেন।

রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি তানভীর আনজুম সাজন বলেন, 'বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু জ্ঞান অর্জনই যথেষ্ট নয়; বরং সেই জ্ঞানকে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করার দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের উপস্থাপনা দক্ষতা উন্নয়নে নিয়মিত অনুশীলন, সঠিক প্রস্তুতি এবং শ্রোতাদের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে উপস্থাপনা দক্ষতা অর্জন ভবিষ্যৎ শিক্ষা, কর্মক্ষেত্র ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং দক্ষ যোগাযোগকারী হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।'

ডিবেটিং সোসাইটির সভাপতি আব্দুর রহমান আস সাদী বলেন, 'ইংরেজিতে সাবলীলভাবে কথা বলা এবং নিজের মতামত আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করার জন্য নিয়মিত বিতর্ক চর্চার কোনো বিকল্প নেই। তাঁর মতে, বিতর্কের মাধ্যমে একজন শিক্ষার্থী শুধু ভাষাগত দক্ষতাই নয়, বরং সমালোচনামূলক চিন্তাভাবনা, যুক্তি বিশ্লেষণ এবং তাৎক্ষণিকভাবে মত প্রকাশের সক্ষমতাও অর্জন করে।'

তিনি শিক্ষার্থীদের ইংরেজি বিতর্কে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তাঁর মতে, ধারাবাহিক অনুশীলনই একজনকে দক্ষ বক্তা ও আত্মবিশ্বাসী যোগাযোগকারী হিসেবে গড়ে তোলে, যা ভবিষ্যতে বৈশ্বিক প্রতিযোগিতার জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে কাজ করে।