লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সাইদনের একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলার ফলে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, শুক্রবার সাইদনের পূর্ব উপশহর আল-ফুয়ার এলাকায় পাঁচতলা একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ভবনটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
হামলার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান।
সাইদন লেবাননের তৃতীয় বৃহত্তম শহর। হামলার বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা