বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

লেবাননে হামলা নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা: ‘সবকিছু ভেস্তে দেবেন না’

মধ্যপ্রাচ্যে সম্ভাব্য শান্তি চুক্তির আলোচনা যখন গুরুত্বপূর্ণ পর্যায়ে, ঠিক তখনই লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হামলাটির সমালোচনা করে সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প স্পষ্টভাবে জানান, বৈরুতে চালানো এই হামলা কোনোভাবেই হওয়া উচিত ছিল না।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে একটি শান্তি চুক্তি যখন চূড়ান্ত হওয়ার পথে, তখন এ ধরনের পদক্ষেপ পুরো প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে।

বিবৃতিতে ট্রাম্প উল্লেখ করেন, যেকোনো হুমকির বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ইসরাইলের রয়েছে। তবে যে ঘটনার জেরে ইসরাইল পাল্টা হামলা চালিয়েছে, সেটি ছিল খুবই সামান্য ও গুরুত্বহীন। ওই ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি বলেও জানান তিনি।

ট্রাম্প বলেন, এমন একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে চলমান গুরুত্বপূর্ণ শান্তি উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মার্কিন প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে একটি বড় ধরনের চুক্তি এখন খুব কাছাকাছি রয়েছে। তার মতে, এই চুক্তি লেবাননসহ পুরো অঞ্চলে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে।

তিনি সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, ইসরাইলের পক্ষ থেকে লেবাননের কোথাও আর কোনো হামলা চালানো উচিত নয়। একই সঙ্গে হিজবুল্লাহসহ অন্যান্য পক্ষকেও ইসরাইলের ওপর সব ধরনের আক্রমণ বন্ধ করতে হবে।

ঐতিহাসিক এই সুযোগ নষ্ট না করার আহ্বান জানিয়ে ট্রাম্প কড়া ভাষায় বলেন, ‘আসুন, আমরা সবকিছু ভেস্তে না দিই!’

সূত্র: আল-জাজিরা।